ঢাকা না খোলা অ্যাটাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাই, এই ড্রেস পইরা বাইর হইলেন ক্যান? এইটা তো ঢাকা, মঙ্গলগ্রহ না!

আরে বোকা, কয় দিন ধরে ঢাকায় যেমনে বৃষ্টি অ্যাটাক করতেছে, এই পোশাক না হইলে চলে?

noname
noname

দোয়েল চত্বর উড়িয়ে দিলেন কেন? আপনার নামে তো মামলা হবে!

খারাপ কী করলাম! আমি তো জাস্ট উড়তে না পারা বিশাল দুইটা দোয়েল পাখিকে উড়তে সাহায্য করলাম মাত্র!

হ্যালো, কে বলছেন? আমি এখন অপারেশনে যাচ্ছি। আপনি একটু পরে ফোন করেন।

আচ্ছা ভাই, আপনারা আসতেছেন কি না, শিওর হয়ে নিলাম। আমাদেরও তো পালাতে হবে!

তুমি আর আসার সময় পাইলা না! দেখতেছ না বোমাটা ডিফিউজ করতেছি! তোমার কমনসেন্স নাই?

এ রকম একটা টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে তোমার আশপাশে কোনো মোটিভেশনাল স্পিকার নাই; তাই ভাবলাম নিজেই কিছু বলি! রাগ করো কেন?

তুমি কানতেছ কেন?

সবাই বলতেছে, এই সিনেমায় আমার অভিনয় দেখে দর্শক অনেক কান্নাকাটি করছে, তাই আমিও...!

ঠিকই তো আছে।