ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা পাবেন স্যামসাংয়ের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের শাখা অফিস সম্প্রতি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে৷ এ চুক্তির আওতায় স্যামসাংয়ের ক্রিয়েটিং শেয়ার্ড ভ্যালু (সিএসভি) কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিষয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা বিনা খরচে ছয় মাসের প্রশিক্ষণ নিতে পারবেন৷ স্যামসাং ট্রেনিং স্কুল এবং স্যামসাং এরাইজ প্রকল্পের অধীনে প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিকের গবেষণাগারটি নতুনভাবে সাজিয়ে দেবে৷
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগির শিক্ষা ইনস্টিটিউট অধিদপ্তরে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিগির শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞাঁ, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন, মহাব্যবস্থাপক সাংহাওয়া সং প্রমুখ৷