ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ও কালঅ্যাপস নিয়ে আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোনের অ্যাপস তৈরির প্রতিযোগিতা ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’ নিয়ে দুই দিনের তথ্য প্রদান ও সচেতনতা তৈরির আয়োজন আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ও তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) খোলা থাকবে। এখান থেকে প্রতিযোগিতার সব তথ্য পাওয়া যাবে। মোবাইল অ্যাপস নিয়ে একটি সেমিনার আগামীকাল সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজন করা হয়েছে। —বিজ্ঞপ্তি