ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ জুন থেকে প্রযুক্তি উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে ‘২য় ডিইউআইটিএস-রবি ক্যাম্পাস প্রযুক্তি উত্সব’। এ উত্সবের বিভিন্ন পর্বে থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্পের প্রদর্শনীসহ প্রযুক্তি বিষয়ক নানা আয়োজন। ২১ মে মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল ইমরান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে রয়েছে অ্যাপস ডেভেলপমেন্ট, গেম প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তা কর্মশালা, উদ্যোক্তা সম্মেলন, তথ্য-প্রযুক্তি নির্ভর বিতর্ক, বিজনেস আইডিয়া প্রতিযোগ।ইমরান জানিয়েছেন, গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় আগামী ৭ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দুই দিনের ‘২য় ডিইউআইটিএস-রবি ক্যাম্পাস প্রযুক্তি উত্সব’। ‘রোল অব আইসিটি টু প্রিভেন্ট ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন’ বা নারী সহিংসতা রোধে তথ্য-প্রযুক্তির ভূমিকা স্লোগানে আয়োজিত এ উত্সবে দেশের ৪৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশ নিচ্ছেন। ইমরান আরও বলেন, তথ্য প্রযুক্তির নানা আয়োজনের পাশাপাশি উত্সবে চলচ্চিত্র প্রদর্শনী ও মিট দ্য পার্সোনালটি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। উত্সবে মোট দুইটি সেমিনার, দুইটি কর্মশালা ও একটি আলোচনা পর্ব থাকছে। এ আয়োজনের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস গড়তে প্রস্তাবনাও রাখা হবে। এ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ২০টি প্রকল্প নিবন্ধন করেছে । এসব প্রকল্প থেকে সেরা তিন প্রকল্পকে পুরস্কৃত করা হবে। তথ্য প্রযুক্তি উত্সরে পৃষ্ঠপোষকতায় রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, বিকাশ ও ক্যাসপারস্কি ল্যাব। অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে www.duitsbd.org - এই ঠিকানায়।