ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
du
du

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ অক্টোবর ২০১৩ থেকে শুরু হবে। ওইদিন ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘ক’ ইউনিটের ২৫ অক্টোবর,  ‘খ’ ইউনিটের  ৮ নভেম্বর, ‘গ’ ইউনিটের ১১ অক্টোবর ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
জনসংযোগ দপ্তরের পরিচালক আশরাফ আলী খান জানান, সভায় ‘চ’ ইউনিটের ডিন উপস্থিত না থাকায় ওই ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে ওই তারিখ জানানো হবে।