ঢাকা বিশ্ববিদ্যালয় ও দীপ্তি চুক্তিবদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) বিভিন্ন কার্যক্রমের বিষয়ে একটি চুক্তি করেছে। সম্প্রতি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শিক্ষা সহযোগিতাবিষয়ক এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাবির পক্ষে ইউআইএর প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ চৌধুরী ও দীপ্তির পক্ষে সহ-পরিচালক রথীন্দ্রনাথ দাস সই করেন। অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে দীপ্তির শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষে ইউআইএ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দীপ্তি কর্তৃক যৌথ সনদ লাভ করবেন। —বিজ্ঞপ্তি