ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস আইটি ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) উদ্যোগে ১১ জুলাই শুরু হচ্ছে দুই দিনের ‘ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’। ‘উন্নত শিক্ষায় প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস’—স্লোগানে আয়োজিত এ উৎসবে দেশের শীর্ষস্থানীয় ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। উৎসবে থাকছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, গেমিং প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার ইত্যাদি। —বিজ্ঞপ্তি