ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হওয়া এ সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তির নানা ধরনের আয়োজন করা হবে। সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতের অনেকেই উপস্থিত থাকবেন। —নিজস্ব প্রতিবেদক