ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেলের সহায়তায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব চালু করা হয়েছে। প্রাথমিকভাবে এতে ১৮টি কম্পিউটার যুক্ত করা হয়েছে। শনিবার রাতে এই প্রশিক্ষণ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন ভাবা হতো বিজ্ঞানের শিক্ষার্থীদেরই শুধু তথ্যপ্রযুক্তির জ্ঞান দরকার। কিন্তু সময় বদলেছে। প্রতিটি বিভাগের শিক্ষার্থীরই এখন কম্পিউটারের জ্ঞান প্রয়োজন। না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের পিছিয়ে থাকতে হবে।’ খবর বিজ্ঞপ্তির

ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কম্পিউটারে দক্ষতা অর্জনে এই প্রশিক্ষণ ল্যাবটি বিশেষ ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস। অনুষ্ঠানে বিজয় ৭১ হলের প্রভোস্ট আ জ ম শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম, হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক খাদেমুল হকসহ অনেকে।