ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এক সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল প্রকাশ করেন।
এ বছর এই ইউনিটে ৮৬ হাজার ৫২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে অংশ নেন ৭১ হাজার ১৩ জন। পাস করেছেন আট হাজার ৯৬ জন। বাকি সবাই অকৃতকার্য। পাসের হার ১১ দশমকি ৪০।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে এবং রবি, বাংলালিংক, এয়ারটেল ও টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এসএমএসের পদ্ধতি: ম্যাসাজ অপশনে গিয়ে DU(স্পেস)GHA(স্পেস) ROLL NUMBER লিখে 16321 নম্বরে পাঠাতে হবে।