ঢাকা বোর্ড: একাদশ শ্রেণীতে মনোনীতদের তালিকা প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি শিক্ষাবর্ষে ঢাকা বোর্ডের অধীনে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের জন্য তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
নটর ডেম কলেজ ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণীতে ভর্তি করা যাবে—আপিল বিভাগের এমন নির্দেশনার পর ঢাকা শিক্ষা বোর্ড এই তালিকা প্রকাশ করেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া মুঠোফোনের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে।
এর আগে হাইকোর্টের নির্দেশনা থাকায় গতকাল রোববার ভর্তির কার্যক্রম স্থগিত করেছিল ঢাকা বোর্ড।