ঢাকা বোর্ডে সেরা রাজউক উত্তরা মডেল স্কুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে এবার সেরা হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও তৃতীয় হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।
আজ শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
গত ৯ ফেব্রুয়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২২ মার্চ।