ঢাকা সফরে আসুসের আঞ্চলিক প্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা আসুসের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান এবং আসুস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক পিটার চ্যাং দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
গতকাল সোমবার তিনি আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড কার্যালয় পরিদর্শন করেন।
পিটার চ্যাং এ সময় গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকারের সঙ্গে কথা বলেন। গ্লোবাল আসুসের ব্যবসায়িক সম্পর্ক চলতি বছর ১৭ বছর পূর্ণ করেছে। পিটার চ্যাং ঢাকার বিসিএস কম্পিউটার সিটি এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রযুক্তি বাজারও পরিদর্শন করেন।
বাংলাদেশে বাজারে শিগগিরই আসুসের মোবাইল ফোন আসছে বলেও জানান তিনি।
—বিজ্ঞপ্তি