ঢাকায় উইন্ডোজ ডেভেলপারস সম্মেলন অনুষ্ঠিত
ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘উইন্ডোজ ডেভেলপারস সম্মেলন ২০১৩’। গতকাল শনিবার রাজধানীর আইডিবি ভবনে অনুষ্ঠিত সম্মেলনের সহযোগিতায় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং এমসিসি লিমিটেড। সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের যোগাযোগ বিশেষজ্ঞ মিরভা টুলিয়া মইলানেন, মাইক্রোসফটের কারিগরি ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব, কারিগরি বিশেষজ্ঞ এম জে ফেরদৌস, এমসিসি লিমিটেডের উপপরিচালক জাকি হায়দারসহ অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় অ্যাপস বিশেষজ্ঞ স্বাগত প্রতীক, ইয়াসির রাহাত, ফয়জুল করিম এবং শেখ আবদুল্লাহ আল-যুবায়ের তাঁদের উইন্ডোজ স্টোর ও উইন্ডোজ ফোন অ্যাপ তৈরির কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সম্মেলনে উইন্ডোজ ৮.১ প্রিভিউ, সারফেস আরটির ব্যবহার, উইন্ডোজ স্টোর এবং উইন্ডোজ ফোন অ্যাপ তৈরির ব্যবসায়িক ও কারিগরি সুবিধা, অ্যাপে ক্লাউড সেবার ব্যবহার নিয়ে নানা বিষয় তুলে ধরা হয়। —বিজ্ঞপ্তি