ঢাকায় ক্যাসপারস্কি ল্যাবের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবের বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দেশের করপোরেট ব্যবহারকারীদের জন্য বিশেষ এ বিজনেস টু বিজনেস (বিটুবি) অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হালদে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের অর্জন তুলে ধরেন। যৌথ এ আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিস এক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার। —নিজস্ব প্রতিবেদক