ঢাকায় নারীদের জন্য আউটসোর্সিং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের একাংশ
কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের একাংশ

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে ঢাকায় নারীদের জন্য ফ্রিল্যান্স আউটসোর্সিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার পলাশীর মোড়ের ফ্রেপড মিলনায়তনে ‘নারীদের জন্য ফ্রিল্যান্সিং’ শীর্ষক এ কর্মশালায় ফ্রিল্যান্সার হতে ইচ্ছুক ১৫০ জন নারী অংশগ্রহণ করেন। কর্মশালা সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।
কর্মশালার শুরুতে ইল্যান্স ডট কমের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান নারীদের জন্য ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ারের সম্ভাবনা হিসেবে তুলে ধরেন। আরেক জনপ্রিয় মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডট কম বাংলাদেশের প্রতিনিধি নাবিলা খোরশেদ ফ্রিল্যান্সিংয়ে মেয়েদের কাজের ক্ষেত্র তুলে ধরেন। ওডেস্ক অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানি কোর আইটিতে নারীদের জন্য ফ্রিল্যান্সিং এবং এ বছরের বেসিস সেরা ফ্রিল্যান্সার পুরস্কারপ্রাপ্ত নারী ফ্রিল্যান্সার ইমরাজিনা খান গ্রাফিকসের কাজে মেয়েদের সম্ভাবনার কথা তুলে ধরেন। এ ছাড়া ফ্রিল্যান্সিংয়ের খুঁটিনাটি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বেসিসের সেরা ফ্রিল্যান্সার পুরস্কারপ্রাপ্ত ফ্রিল্যান্সার এনায়েত হোসেন রাজীব, ফ্রিল্যান্সার মোবারক হোসেন এবং বিডিওএসএনের জয়েন্ট সেক্রেটারি জাবেদ মোর্শেদ চৌধুরী। এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। বিস্তারিত জানা যাবে www.facebook.com/BdOSN ঠিকানায়। —নিজস্ব প্রতিবেদক