ঢাকায় নারীদের প্রযুক্তি উৎসব

নারীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো নারী প্রযুক্তি উৎসব। গত মঙ্গলবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে উইমেন টেকমেকারস বাংলাদেশ। সহযোগিতায় ছিল গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকা, ইউআইইউ ও ইউআইইউ কম্পিউটার ক্লাব। গ্লোবাল ইয়ুথ ফেস্টের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারীদের প্রযুক্তি খাতে অবদান ও ভূমিকা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালক সামিরা যুবেরি, গ্রামীণফোনের ডিজিটাল পার্টনারশিপ বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ সায়মা রহমান, উইমেন টেকমেকার্স বাংলাদেশের লিড ফারাহ নাজিফা ও রাখশান্দা রুখাম, আইএমএসএমই অব বাংলাদেশের পরিচালক ফারহানা নাজনীন, গুগল বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমি রাফসানজানি, আমরা সলিউশন্সের ব্যবসায় বিভাগের প্রধান সোলাইমান, জিডিজি ঢাকার ব্যবস্থাপক আরিফ নিজামীসহ অনেকে।
নারীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যেই তাঁদের জন্য এ প্রযুক্তি উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা। বিজ্ঞপ্তি