ঢাকায় প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি প্রোগ্রামারদের জন্য ঢাকায় শুরু হচ্ছে ‘কোড টু উইন’ শীর্ষক প্রতিযোগিতা। স্টার্টআপ প্রতিষ্ঠান সেতুর আয়োজনে আগামী ৩১ আগস্ট ঢাকার কেনেডি সেন্টারে এ প্রতিযোগিতা শুরু হবে। চূড়ান্ত বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা পুরস্কার। ব্যক্তিগত বা দলীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। নিবন্ধনের শেষ তারিখ ৩১ জুলাই। বিস্তারিত: http://shetu.org/code2win—বিজ্ঞপ্তি