ঢাকায় ব্যবসায়িক সফটওয়্যার প্রদর্শনী
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহায়তায় ঢাকার বেসিস মিলনায়তনে চলছে ব্যবসায়িক সফটওয়্যার প্রদর্শনী। দুই দিনের এ প্রদর্শনী আজ শেষ হবে।
গতকাল শনিবার তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, বাংলাদেশের (আইসিএবি) সভাপতি মো. আবদুস সালাম। তিনি দাতা সংস্থাগুলোর সহায়তায় সরকারি বিভিন্ন প্রকল্পে হিসাবরক্ষণসফটওয়্যার ব্যবহার শুরু করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) সমন্বয়ক খায়রুজ্জামান মজুমদার, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলমাস কবির, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মাহবুব জামানসহ অনেকে।
প্রদর্শনীতে ১৩টি হিসাবরক্ষণের বিভিন্ন সফটওয়্যার প্রদর্শন করছে। এতে অংশনিচ্ছে অ্যাডভান্স বাংলা সফটওয়্যার টেকনোলজি লি., অ্যাডভান্সড ইআরপি (বিডি) লি., অ্যাপলিকেশন সলিউশন্স লি., বাংলাদেশ মাইক্রোটেকনোলজি, বেস্ট বিজনেস বন্ড লি., সিএসএল সফটওয়্যার রিসোর্সেস লি., ড্যাফোডিল কম্পিউটারস লি., হাবিব ইন্টেলিজেন্ট সফটওয়্যার লিমিটেড, আইবিসিএস-প্রাইম্যাক্স সফটওয়্যার (বিডি) লি., মিডিয়াসফট ডে সিস্টেমস লি., স্যাটকম আইটি লি., সাউথটেক লি. ও ডেটাবিজ সফটওয়্যার লি.। —বিজ্ঞপ্তি