ঢাকায় ল্যাপটপ মেলা শুরু
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের ল্যাপটপ মেলা। মেলা চলবে ১৬ মে পর্যন্ত। মেলায় ৫০টি স্টল, সাতটি মিনি প্যাভিলিয়ন ও তিনটি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। রয়েছে অ্যাপেল, ডেল, আসুস, এইচপি, এসার, টুইনমস, লেনোভো, তোশিবা, ডিলাক্স, এক্সট্রিম, অ্যাভিরা, লজিটেক, মিইজু, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইসেল, জিওনি, গিগাবাইটের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। মেলার আয়োজকেরা জানিয়েছেন, এবারও পণ্য-বিক্রেতা প্রতিষ্ঠানগুলো যাতে বিশেষ ছাড় ও উপহার নিয়ে মেলায় অংশ নিতে পারে, সে ব্যবস্থাও রাখা হয়েছে। মেলায় শীর্ষ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ ও অধুনিক ব্র্যান্ড মডেলের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। বিস্তারিত: www.facebook.com/laptopfair.bd । নিজস্ব প্রতিবেদক