ঢাকায় সেরা রাজউক কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডের সেরা রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে সেরা কলেজের এ তথ্য জানা গেছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডের দ্বিতীয় সেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ও তৃতীয় ভিকারুন নিসা নূন কলেজ।

রাজশাহী বোর্ডে সেরা তিনটি প্রতিষ্ঠান হলো রাজশাহীর বোয়ালিয়ার রাজশাহী কলেজ, যৌথভাবে দ্বিতীয় পাবনা ক্যাডেট কলেজ ও রাজশাহী ক্যাডেট কলেজ।

কুমিল্লা বোর্ডের সেরা প্রতিষ্ঠান ফেনী গার্লস ক্যাডেট কলেজ। দ্বিতীয় কুমিল্লা ক্যাডেট কলেজ, তৃতীয় ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ।

যশোর বোর্ডের সেরা প্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কলেজ, দ্বিতীয় খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল ও কলেজ এবং তৃতীয় যশোর ক্যান্টনমেন্ট কলেজ।

চট্টগ্রাম বোর্ডের সেরা ফৌজদারহাট ক্যাডেট কলেজ, দ্বিতীয় চট্টগ্রাম কলেজ, তৃতীয় সরকারি কমার্স কলেজ।

বরিশাল বোর্ডের সেরা বরিশাল ক্যাডেট কলেজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে অমৃত লাল দে কলেজ এবং তৃতীয় বরিশাল সরকারি মহিলা কলেজ।

সিলেট বোর্ডের সেরা সিলেট ক্যাডেট কলেজ, দ্বিতীয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় সিলেট এমসি কলেজ।

দিনাজপুর বোর্ডের সেরা রংপুর ক্যাডেট কলেজ, দ্বিতীয় রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় দিনাজপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।