ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আয়োজনে এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১২ (আইসিপিসি) ঢাকা পর্বের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতো এবারও এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খবর বিজ্ঞপ্তির।ঢাকা পর্বের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ৬৪টি বিশ্ববিদ্যালয় ও তথ্যপ্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১৯টি দল অংশ নেয়। এসিএম-আইসিপিসির ঢাকা বিচারকমণ্ডলীর তত্ত্বাবধানে প্রাথমিক পর্বের অনলাইন প্রতিযোগিতা বেলা তিনটায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলে। প্রতিযোগিতার পরিচালক সৈয়দ আকতার হোসেন জানান, প্রাথমিক পর্ব থেকে সর্বোচ্চ ১৫০টি দল নির্বাচন করা হবে ঢাকা অঞ্চলের এসিএম-আইসিপিসি ২০১২-এর মূল পর্বে অংশ নেওয়ার জন্য। ঢাকা পর্বের প্রতিযোগিতা আগামী ৮ ডিসেম্বর হোটেল র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মালয়েশিয়ার দলও থাকবে।