ঢাকার বাইরের দলগুলোর উপস্থাপনা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ শনিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী চলবে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্বের দ্বিতীয় অংশ। ঢাকার বাইরের ২২৬টি দল তাদের মোবাইল অ্যাপের ধারণাপত্র বিচারকদের সামনে উপস্থাপন করবে।
‘নতুন সৃষ্টির সন্ধানে’ স্লোগান নিয়ে শিক্ষার্থীদের জন্য ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫ শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। গত জানুয়ারিতে প্রাথমিক বাছাইয়ের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতার জন্য তখন ঢাকার বাইরের দলগুলোর উপস্থাপনা পর্ব অনুষ্ঠিত হয়নি।
ধাপে ধাপে প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হবে ১০টি মোবাইল অ্যাপ। শীর্ষস্থান অর্জনকারী দল পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ টাকা।