ঢাকার বাজারে নকিয়ার এক্স৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এল নকিয়ার নতুন এক্স৬ মডেলের মোবাইল ফোনসেট। গত সোমবার থেকে বাংলাদেশের বাজারে এ মোবাইল ফোনসেটের বিক্রি শুরু হয়েছে। সম্পূর্ণ বিনোদনমূলক প্যাকেজের আওতায় এ মোবাইল ফোনসেটে মানসম্পন্ন সংগীত উপভোগ করা যাবে। এতে রয়েছে নির্ধারিত গান শোনার ব্যবস্থা, ৩ দশমিক ৫ এমএম কানেক্টর সমর্থন এবং ব্যাটারির দীর্ঘস্থায়িত।এটি দিয়ে টানা ৩৫ ঘণ্টা গান শোনা যায়। প্রায় সাড়ে ৫ হাজার গান রাখা যায় এর ১৬ গিগাবাইট মেমোরি কার্ডে। ছবি, ভিডিও এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে এতে রয়েছে ১৬:৯ প্রশস্ত পর্দার মনিটর। ব্যবহারকারীরা খুব সহজেই সামাজিক যোগাযোগ সাইটসহ অন্যান্য ওয়েবসাইটগুলোও ব্যবহার করতে পারবেন খুব সহজে। বিজ্ঞপ্তি। গেমস-প্রেমীদের জন্য এতে রয়েছে স্পোর, এসফল্ট৪ এবং গেমলফটের ডিজে মিক্স ট্যুর গেমস। আর প্রয়োজনীয় নানা ধরনের প্রোগ্রাম ওভি স্টোর নামানো যাবে (ডাউনলোড)। নকিয়া এমার্জিংএশিয়ার বিপণন প্রধান নওফেল আনোয়ার বলেন, নকিয়া এক্স৬ মোবাইল ফোনটি স্পর্শকতার সুবিধা-সংবলিত সর্বশেষ সংযোজন। মোবাইল ফোনটি বাজারে ছাড়ার আগে ১৯ ফেব্রুয়ারি থেকে ছিল অগ্রিম অর্ডার দেওয়ার সুবিধা। এতে নকিয়ার বসুন্ধরা সিটি, গুলশান ও উত্তরার তিনটি দোকান থেকে মোটা ১৫০ জন আগে অর্ডার দিয়ে ব্লুটুথ স্টেরিও হেডসেট পুরস্কার পেয়েছেন। সেটটি বিক্রির ব্যাপারে নকিয়ার তিনটি স্টোরে মিউজিক ও গেমসের বিষয়ে বুথ খোলা হয়েছে। এছাড়া ২০ মার্চ থেকে প্রতিটি নকিয়া এক্স৩, নকিয়া ৫২৩০, নকিয়া ৫২৩৩, নকিয়া ৫৫৩০ এবং নকিয়া ৫৮০০ মডেলের মোবাইল ফোন কিনলে ক্রেতারা পাবেন উপহার। এক্স৬ মোবাইল ফোনের দাম ৩০ হাজার ৮০০ টাকা।