ঢাকায় অনলাইনে মুক্তিযুদ্ধ শীর্ষক আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের অনলাইন প্রচারণায় তরুণদের সক্রিয় হতে হবে। এ ক্ষেত্রে কারও ওপর দায় না চাপিয়ে নিজেদেরই কাজটা করতে হবে। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে ‘অনলাইনে মুক্তিযুদ্ধ’ শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি আয়োজিত এ মুক্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও ব্লগার অমি রহমান পিয়াল, সাংবাদিক ও ব্লগার আরিফ জেবতিকসহ ফেসবুকের বিভিন্ন মুক্তিযুদ্ধ ফ্যান পেজের সঞ্চালকেরা। আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি মুক্তিযুদ্ধের একটি দিন শিরোনামে একটি দুর্লভ ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এ ছাড়া ঢাবির মুক্তিযুদ্ধের স্মৃতির ধারক ঢাকসু সংগ্রহশালাকে অনলাইনে রূপান্তর এবং একটি ভার্চুয়াল আর্কাইভ করার ঘোষণা দেওয়া হয়। —বিজ্ঞপ্তি