ঢাকায় আউটসোর্সিং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং কাজে এখন আগ্রহ বাড়ছে। এই খাতে আগ্রহীদের আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানাতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে ঢাকায় এক কর্মশালার আয়োজন করা হয়েছে। ৩০ এপ্রিল শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মশালা ঢাকার পলাশীর মোড়ের শামসুল হক মিলনায়তনে (ফ্রেপড মিলনায়তন) অনুষ্ঠিত হবে। কর্মশালা পরিচালনা করবেন আউটসোর্সিং পেশাজীবী আলামিন চৌধুরী, এনায়েত হোসেনসহ অনেকে। যোগাযোগ: ০১১৯১৩৮৫৫৫১। —বিজ্ঞপ্তি