ঢাকায় আজ গুগল আইও ফিরে দেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলা রাজধানীর টিসিবি ভবনে আজ শুক্রবার ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে গুগল আইওতে নতুন প্রযুক্তির কী কী ঘোষণা এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া প্রযুক্তি নিয়ে বিশেষ অধিবেশনও থাকবে। এতে গুরুত্ব পাবে ক্লাউড কম্পিউটিং।
দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের পাশাপাশি গুগল আইও রিক্যাপে উপস্থিত থাকবেন গুগলের অনুষ্ঠান ব্যবস্থাপক মনিকান্তন কৃষ্ণমূর্তি। গত ১৭ থেকে ১৯ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয় গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আইও।