ঢাকায় আন্তর্জাতিক মোবাইল ও টেলিযোগাযোগ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৩ থেকে ২৭ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে পাঁচ দিনের ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফোন, টেলিকম ও আইসিটি ফেয়ার’। মেলার আয়োজক বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।গতকাল ২ মার্চ এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এ তথ্য জানিয়েছেন।আয়োজকেরা জানিয়েছেন, মেলায় ক্রেতারা বিশেষ ছাড়ে মুঠোফোন, টেলিফোন, ইন্টারনেটসেবাসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন।