ঢাকায় ইউরোপীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করতে ঢাকায় এসেছে ইউরোপীয় ১৩টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। আজ ও কাল ঢাকায় বেসিস মিলনায়তনে এই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায় উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। ‘বিজনেস ম্যাচমেকিং’ শিরোনামের এ বৈঠকগুলোর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ও ইনফরমেশন সার্ভিসেস। এতে ডেনমার্কের সাতটি ও নেদারল্যান্ডসের ছয়টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। —বিজ্ঞপ্তি