ঢাকায় ইনফোকম মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রযুক্তির মেলা Èইনফোকম টেক বাংলাদেশ ২০১২'। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় থাকছে নানা আয়োজন। গতকাল মঙ্গলবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. আক্তারুজ্জামান। এ সময় তিনি বলেন, তরুণদের প্রযুক্তিমুখী করতে নানা ধরনের প্রযুক্তিভিত্তিক উদ্যোগ নিতে হবে। পাশাপাশি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে এ ধরনের আয়োজন বেশ গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্যাংকার্স সিটিও ফোরামের (বিসিটিও) সভাপতি তপন কানি্ত সরকার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ কল সেন্টার ও আউটসোর্সিং অ্যাসোসিয়েশনের (বাকো) সভাপতি আহমেদুল হক ও ফিউচার লিডার্সের প্রধান নির্বাহী কাজী এম আহমেদ ও ইনফোকম টেক ২০১২-এর আহ্বায়ক সূফী ফারুক ইবনে আবুবকর।অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড এবং ভারতের বিই এক্সপোজিশন লিমিটেডের আয়োজনে তিন দিনের এ মেলা শেষ হবে আগামীকাল। মেলায় তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আজ মেলায় বিকেল সাড়ে তিনটয় বিডিওএসএনের আয়োজনে অনুষ্ঠিত হবে Èঅপর্চুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অব ইনফোকম স্টার্টআপস ইন বাংলাদেশ' শীর্ষক উদ্যোক্তা সম্মেলন। মেলার সহযোগিতায় আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আইএসপিএবি, বাকো, বিসিটিও, বিডিওএসএনসহ অনেক সংগঠন। মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে। ∏নুরুন্নবী চেৌধুরী