ঢাকায় ইন্টারনেট প্রটোকল ৬ নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) যৌথ আয়োজনে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাবে (ইআরসি) ইন্টারনেট প্রটোকল ষষ্ঠ সংস্করণ (আইপিভি৬) বিষয়ক তিন দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় আইপিভি৬-এর আকার, প্রচারণা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। বিস্তারিত জানা যাবে www.apnic.net/events/calendar/training/2011/ipv6-bd-19Sep11 ঠিকানার ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি