ঢাকায় ইপসন কনসেপ্ট স্টোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ফেব্রুয়ারি রাজধানীর মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারের নবমতলায় কম্পিউটার সোর্স লিমিটেডের উদ্যোগে স্থাপন করা হয়েছে ‘ইপসন কনসেপ্ট স্টোর’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক পি সত্য নারায়ণ, উপমহাব্যবস্থাপক এ কে হারিশ, ইপসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তন্ময় চক্রবর্তী এবং কম্পিউটার সোর্সের দুই পরিচালক আসিফ মাহমুদ ও এ ইউ খান।
কনসেপ্ট স্টোর থেকে গ্রাহকদের এপসনের প্রিন্টার, প্রজেক্টর, স্ক্যানার এবং আনুষঙ্গিক যন্ত্রাংশের সেবা দেওয়া হবে।
এর আগে ৩ ফেব্রুয়ারি রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে দিনব্যাপী এক কর্মশালায় ব্যবসায় অংশীদারদের এপসনের পণ্য, পণ্যের নানা বৈশিষ্ট্য, বিক্রয়োত্তর সেবা, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিজ্ঞপ্তি