ঢাকায় এক্সেল টেকনোলজিসের আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের পাঁচ শতাধিক পরিবেশক ও গ্রাহকের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক্সেল টেকনোলজিস লিমিটেডের বিশেষ আয়োজন। ‘এক্সেল নাইট’ শীর্ষক এই আয়োজনে নানা আয়োজনের পাশাপাশি ছিল নতুন পণ্যের প্রদর্শনী। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য দেন রয়েল গ্রুপের চেয়ারম্যান অলক সাহা, টিপি-লিংকের কর্মকর্তা ডেভিন, গিগাবাইটের কর্মকর্তা জোসেফ ও এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। অনুষ্ঠানে থার্ড আই ব্র্যান্ডের ওয়ান স্টোপ সিকিউরিটি সলিউশনের উন্মোচন করা হয়। —নিজস্ব প্রতিবেদক