ঢাকায় এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিয়া ইন্টারনেট সিম্পোজিয়ামের বক্তারা
শিয়া ইন্টারনেট সিম্পোজিয়ামের বক্তারা

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম ২০১৪ অনুষ্ঠিত হয়ে গেল গতকাল ২৬ এপ্রিল। ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক ব্যুরোর সহযোগিতায় এই কর্মশালার আয়োজনে ছিল ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপটার।
কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব মো: নজরুল ইসলাম খান।
কর্মশালায় ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক অঞ্চলের চ্যাপটার ডেভেলপমেন্ট ম্যানেজার নাভিদ হক, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেইন, এয়ারটেল বাংলাদেশের চিফ ইনফরমেশন অফিসার লুত্ফর রহমান, ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার সুমন আহমেদ সাবির ভিন্ন ভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় বক্তারা বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় এগিয়ে যেতে হলে বাংলাদেশে মোবাইল ব্রডব্যান্ড সেবার উন্নয়ন করতে হবে। সারা দেশব্যাপী মোবাইল নেটওয়ার্ক বিদ্যমান। ফলে খুব সহজে ব্রডব্যান্ড সেবা মানুষের হাতের নাগালে পৌঁছানো সম্ভব। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে ট্যারিফ নির্ধারণ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রবন্ধে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের ইন্টারনেটের বর্তমান অবস্থা ও ভবিষ্যত্ সম্পর্কে তুলে ধরা হয়।
এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য লুত্ফর রহমানের সঞ্চালনায় কর্মশালায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ ওয়্যারলেস ব্রডব্যান্ড সাব্বির হোসেইন, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার সুমন আহমেদ সাবির এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নোভা আহমেদ।