ঢাকায় ওএসপিএফ রাউটিং কর্মশালা
বাংলাদেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওএসপিএফ রাউটিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল। এতে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন সিস্টেম ও অপারেটিং প্রকৌশলী অংশ নিয়েছেন।গত মঙ্গলবার এর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের নেপথ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতকে প্রাধান্য দিয়ে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের উপসমন্বয়ক হাফিজুর রহমান। অনুষ্ঠানে আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হকসহ অনেকে বক্তব্য দেন।
তিন দিনের কর্মশালা শেষহয়েছে গত বৃহস্পতিবার।এতে প্রশিক্ষক ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ মো. কামাল হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেন। —বিজ্ঞপ্তি