ঢাকায় ক্যাননের প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফরে এসেছেন ক্যাননের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক কে ওয়াওয়া এবং রিজিওনাল বিজনেস ইমাজিন সলিউশন বিভাগের ব্যবস্থাপক জনসন এনজি। গতকাল মঙ্গলবার বিসিএস কম্পিউটার সিটিতে জে এ এন অ্যাসোসিয়েটসের শোরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, পরিবেশক হিসেবে বাংলাদেশের বাজারে জে এ এন অ্যাসোসিয়েটস অনেক দিন ধরেই ক্যাননের পণ্যকে জনপ্রিয় করে তুলেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি বলেন, জাপানি প্রতিষ্ঠান হিসেবে ক্যানন সব সময় পণ্যের গুণগত মান বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা ছাড়া বাংলাদেশে ক্যাননের প্রতিনিধিদের নিয়মিত সফরে দেশটির প্রতি ক্যাননের আগ্রহ ও গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ‘২০১৩ সাল ছিল বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বছর। সে ক্ষতি এবার কিছুটা পুষিয়ে নিতে পারব।’ —রাহিতুল ইসলাম