ঢাকায় ক্লাউড কম্পিউটিং শীর্ষক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (ডিআইইউ) এবং যুক্তরাষ্ট্রের এমটিএক্স গ্রুপের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাউড কম্পিউটিং’ শীর্ষক সেমিনার। ডিআইইউ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন ডিআইইউর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন এস এম মাহাবুবুল হক মজুমদার, কোষাধ্যক্ষ মো. ফখরে হোসেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আখতার হোসেনসহ অনেকে। মূল প্রবন্ধ পড়েন এমটিএেক্সর চেয়ারম্যান নোবেল দাস। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার প্রকৌশল, মাল্টিমিডিয়া প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। —বিজ্ঞপ্তি