ঢাকায় গুগলের ডেভলপার উৎসব ও হ্যাকাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল ডেভলপার গ্রুপ (জিডিজি) ঢাকার আয়োজনে এবং টেলিটক ও গুগলের সহযোগিতায় বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে ‘ডেভফেস্ট ঢাকা’। চার দিনের এ আয়োজনে প্রথম দুই দিন বুটক্যাম্প, এক দিন টেকটক এবং শেষ দিন হ্যাকাথন অনুষ্ঠিত হবে। ৩০ ও ৩১ অগাস্ট বুটক্যাম্প হবে মিলিটারি ইনস্টিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এরপর ৬ ও ৭ সেপ্টেম্বর মূল আয়োজন অনুষ্ঠিত হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বিস্তারিত জানা যাবে http://devfest.ydesh.com। —বিজ্ঞপ্তি