ঢাকায় চালু হলো নতুন স্মার্টফোন ক্যাফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড বাংলাদেশ শাখা কার্যালায় ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে স্টার অ্যারেনা নামে নতুন একটি স্মার্টফোন ক্যাফে উদ্বোধন করেছে। সম্প্রতি এর উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশ কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন। নতুন এই ক্যাফেসহ সারা দেশে স্যামসাংয়ের স্মার্টফোন ক্যাফের সংখ্যা হলো ৪৫টি। ক্যাফেটি গ্রাহকদের স্মার্টফোন বাছাইয়ের সুযোগ দেবে। ক্যাফেগুলোতে অভিজ্ঞ পরামর্শকও থাকছেন।

—বিজ্ঞপ্তি