ঢাকায় ডিজিটাল মার্কেটিং নিয়ে সম্মেলন
আর্থিক সেবার প্রযুক্তিভিত্তিক স্টার্ট আপ প্রতিষ্ঠান ডি-মানির আয়োজনে ২৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘দ্য বেস্ট অব ডিজিটাল-মার্কেটিং’ শীর্ষক একটি সম্মেলন। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠেয় এ সম্মেলনে ডিজিটাল মার্কেটিং-সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া, মোবাইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, বিগ ডেটা এবং রিয়েল টাইম মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরা হবে।
সম্মেলনে প্রায় ২০টি কেস স্টাডি নিয়ে আলোচনা হবে। সঙ্গে থাকবে ক্রিয়েটিভ কাজের উদাহরণ ও এজেন্সির সাক্ষাৎকার। আন্তর্জাতিক সম্মেলনটি ‘দ্য বেস্ট অব ডিজিটাল-মার্কেটিং ওয়ার্ল্ড ট্যুর ২০১৬’-এর অংশ। বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বিটপি লিও বার্নেট এ আয়োজন বাংলাদেশে আনছে।
সম্মেলন আয়োজন প্রসঙ্গে ক্রিয়েটিভ এজেন্সি বিটপি লিও বার্নেটের ডিজিটাল কমিউনিকেশনস পরিচালক নওশের রহমান বলেন, আন্তর্জাতিক এই সম্মেলন থেকে এ খাতের সবাই উপকার পাবেন। ডিজিটাল বাংলাদেশ আন্দোলন আরও একধাপ এগিয়ে যাবে।
ডি-মানির অন্যতম উদ্যোক্তা সোনিয়া বশির কবির বলেন, ‘ডিজিটাল মার্কেটিং খাতে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা আছে। সম্মেলন থেকে পুরো ইন্ডাস্ট্রি লাভবান হবে।’
বিস্তারিত জানা যাবে এই লিংকে http://best-marketing.eu/events/bangladesh/ (বিজ্ঞপ্তি)