ঢাকায় তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি গ্লোবাল ইন্টারঅ্যাকটিভ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গত বুধবার রাতে ঢাকায় ২৫০ জনেরও বেশিতথ্যপ্রযুক্তি পেশাজীবীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এসকিউএবিডি লাইটনিং টকস ৪ শিরোনামের এ সেমিনারে বাংলাদেশের সফটওয়্যার উন্নয়নের নতুন ধারা নিয়ে আলোচনা করা হয়।বি গ্লোবাল ইন্টারঅ্যাক্টিভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল ডি ব্যেটজফিল্ট আউটসোর্সিং শিল্পে জড়িত থেকে নিজস্ব সাফল্য ও ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের ওয়েব উন্নয়ন এবং ওয়েবশিল্প কাঠামোতে ক্রেতাদের সঙ্গে কাজ করার সময়ে ব্যবসায়, ওয়েব প্রোগ্রাম, পণ্য বাজারজাতকরণ এবং এর উন্নয়নে বিশেষ জোর দিতে হবে।বাংলাদেশের পেশাজীবীদের জন্য ওয়েব একটি ভালো ক্ষেত্র। এতে ভালো সুযোগও রয়েছে। এখানে একত্রে অংশগ্রহণ করলে ব্যবহারিক দক্ষতা আরও ব্যাপকভাবে রপ্ত করার সুযোগ থাকে।’বি গ্লোবাল লিমিটেড পাঁচ বছর ধরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের সেবা দিচ্ছে। সেমিনারটি সমন্বয় করেন এসকিউএবিডির সাজ্জাদুল হাকিম। —রুহুল আমিন