ঢাকায় তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তিবিষয়ক চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন এবং ইসলামিক এডুকেশনাল, সাইয়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেস্কুর) যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকা ব্যানবেইস কার্যালয়ে অনুষ্ঠেয় এ প্রশিক্ষণ আইসেস্কুর সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় কমিশনের কর্মকর্তা ও ফোকাল পয়েন্টদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সম্পর্কিত দক্ষতা উন্নয়নের জন্য আয়োজন করা হয়েছে। কর্মশালা পরিচালনা করবেন তথ্যপ্রযুক্তিবিদ মুনির হাসান এবং তথ্যনিরাপত্তা বিশেষজ্ঞ জাবেদ মোর্শেদ চৌধুরী। বাংলাদেশ ছাড়া কর্মশালায় ইরান, আফগানিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান ও মালদ্বীপের প্রতিনিধিরা অংশ নেবেন। কর্মশালা চলবে ৩০ মে পর্যন্ত।—নিজস্ব প্রতিবেদক