ঢাকায় নকিয়ার প্লেস্টোর
প্লেস্টোর নামে বাংলাদেশে নতুন ধরনের দোকান চালু করেছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। রাজধানীর ধানমন্ডির রাইফেল স্কোয়ারের ষষ্ঠ তলায় ৩২৮ নম্বর দোকানে সম্প্রতি এ দোকান চালু করা হয়েছে। মূলত নতুন প্রজন্মের জন্য বিনোদন ও কেনাকাটার আয়োজন থাকছে এ দোকানে। নকিয়ার প্লেস্টোর চালু করার পেছনে তারুণ্যের পছন্দকেই প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। এই দোকানে নকিয়া গ্রাহকদের জন্য অভি স্টোরের সর্বশেষ ও চমকপ্রদ প্রোগ্রাম ও গেমস সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রেখেছে। মাঝে মাঝে এ দোকানে শিল্পীরা সংগীত পরিবেশনও করবেন। প্লেস্টোরে গিটার, কি-বোর্ড আর পারকিউশন থাকছে। চাইলে কেউ এগুলো বাজাতেও পারবেন। খেলাধুলা, ফ্যাশন ও গান-সম্পর্কিত নকিয়ার সর্বশেষ সুবিধাগুলো থাকছে এ দোকানে। এখন তামিম ইকবালের সই করা ক্রিকেট ব্যাট রাখা হয়েছে। নকিয়া ইএ লিমিটেডের বিপণন-প্রধান সাজিদ রিজওয়ান মতিন বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের গ্রাহকদের কাছে নকিয়া খুচরা দোকানে কেনাকাটা আরও আকর্ষণীয় ও প্রাসঙ্গিক করে তুলতেই নকিয়া প্লেস্টোর তৈরি করা হয়েছে।’প্লেস্টোরে নকিয়ার বিভিন্ন মডেলের মোবাইল ফোনসেট পাওয়া যাবে। এখানে বিভিন্ন সুবিধা সরাসরি পরখ করে দেখাও যাবে। —বিজ্ঞপ্তি