ঢাকায় প্রথম আলো ব্লগারদের আড্ডা অনুষ্ঠিত
ঢাকায় প্রথম আলো ব্লগের (www.prothom-aloblog.com) ব্লগারদের এক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শাহবাগের ছবির হাটের পাশে অনুষ্ঠিত এ ব্লগ আড্ডায় ঢাকার বাইরে থেকেও ব্লগাররা অংশ নেন। ব্লগারদের আয়োজনে অনুষ্ঠিত আড্ডায় বাংলা ব্লগের বর্তমান অবস্থা, ব্লগের লেখাসংক্রান্ত মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন ব্লগাররা। ভার্চুয়াল দুনিয়ায় অতি পরিচিত ব্লগারদের একসঙ্গে এমন আড্ডায় ছিল কবিতা আবৃত্তি, গান, ছড়া আবৃত্তিসহ নানা আয়োজন। আড্ডায় অনেক ব্লগার নিজেদের পরিজনদের নিয়ে অংশ নেন। পরে ২৩ অক্টোবর প্রথম আলো ব্লগের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন বিষয়ে আলোচনা হয়। আড্ডায় উপস্থিত ছিলেন প্রথম আলো ব্লগের সঞ্চালক নুরুন্নবী হাছিব ও মেহেদী রাসেল, ব্লগার জহিরুল ইসলাম, নীলসাধু, ইলা, স্বপ্নকন্যা, প্রাজ্ঞজন, আল-ইমরান, দেবানন্দ, বাদল খান, বায়েজিদ ভূইয়া, পাপলু, বিকাল, নিষাদ, ফাহমি, রিমন, হারমিট পল্লব, রক্ত নজরুল, কনক বর্মণ, আনজীর, হাজারিসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক