ঢাকায় প্রথমবারের মতো বিডিনগ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন। একই সঙ্গে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) আঞ্চলিক সভা। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে ২৩ এবং ২৪ মে হবে দুই দিনের বিডিনগ সম্মেলন৷ গত শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান বিডিনগের সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, ‘এর আগে ১৯ থেকে ২২ মে টেলিযোগাযোগ ও ইন্টারনেট প্রকৌশলীদের নিয়ে বিজিপি রাউটিং, নেটওয়ার্ক নিরাপত্তা এবং ভার্চুয়ালাইজেশন ও ক্লাউড কম্পিউটিং বিষয়ে কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিনগ বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক ফখরুল আলম। বিডিনগ সম্মেলনে প্রায় ১৪টি দেশের বিশেষজ্ঞরা বক্তৃতা করবেন৷
প্রসঙ্গত বিডিনগ ২০১৩ সালের ১ অক্টোবর থেকে একটি অলাভজনক সংগঠন হিসেবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলীদের নিয়ে নানা রকম গঠনমূলক কাজ করে প্রতিষ্ঠানটি। বিস্তারিত www.bdnog.org। —নিজস্ব প্রতিবেদক