ঢাকায় ব্রাদারের সহযোগী সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আয়োজনে ঢাকার একটি রেস্তরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল ব্রাদার সহযোগী সম্মেলন ২০১৩ শীর্ষক অনুষ্ঠান। ব্রাদার প্রিন্টারের ঢাকা অঞ্চলের বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেন। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার বলেন, একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা পায় সাধারণত এর গুণগত মান, বিক্রয়োত্তর সেবা, বাজারজাতকরণে আন্তরিকতা, ব্র্যান্ডটি কোন দেশের প্রভৃতির ওপর। এর সবই রয়েছে ব্রাদার ব্র্যান্ডটিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার, আইডিবির শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক সমীর কুমার দাস, পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ারসহ অনেকেই। অনুষ্ঠানে পরিবেশক এবং ডিলার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। —বিজ্ঞপ্তি