ঢাকায় মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাব্যবস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট করপোরেশনের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক জেমি হারপার গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছেন। এ সফরে তিনি সরকারের নীতিনির্ধারক পর্যায়ের ও শিক্ষাক্ষেত্রের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। বাংলাদেশে মাইক্রোসফটের অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সার্বিক সম্পর্কের উন্নয়নও তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য। জেমি হারপার বাংলাদেশ, নেপাল, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, মালদ্বীপ ও ব্রুনাইয়ে মাইক্রোসফটের ব্যবসা পরিচালনা করছেন। বাংলাদেশ সফর প্রসঙ্গে জেমি হারপার বলেন, ‘বাংলাদেশে মাইক্রোসফটের কার্যক্রম যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমি খুব আশাবাদী।’ তিনি বাংলাদেশে দুই দিন অবস্থান করবেন। —বিজ্ঞপ্তি