ঢাকায় মাল্টিমিডিয়া প্রযুক্তিবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সম্ভাবনাময় মাল্টিমিডিয়া বৈদেশিক মুদ্রা অর্জনের অগ্রাধিকার খাত এবং এ খাতের উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। এ খাতকে দ্রুত প্রসারের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনেক।’ গত বৃহস্পতিবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘মাল্টিমিডিয়া প্রযুক্তি ও সৃজনশীল শিল্পকলার সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আকতার হোসেন, কার্টুন ম্যাগাজিন উন্মাদ-এর সম্পাদক আহসান হাবিব ও অগ্নিরথ স্টুডিওর প্রধান নির্বাহী জুবায়ের কাওলিনসহ অনেকে। সেমিনারে বলা হয়, মাল্টিমিডিয়া বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা টিভি চ্যানেল, অ্যানিমেশন ও কার্টুন চলচ্চিত্র, বিজ্ঞাপনী সংস্থায় জড়িত হয়ে তাদের সৃজনশীল গুণাবলির সফল প্রয়োগের মাধ্যমে উন্নততর পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। —বিজ্ঞপ্তি