ঢাকায় লেনোভোর কারিগরি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনোভো ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ কারিগরি কর্মশালা। সম্প্রতি দুই দিনের এ আয়োজনে ১৪ জন সার্ভিস প্রকৌশলী অংশ নেন। ‘লেনোভো কারিগরি প্রশিক্ষণ আয়োজন’ শীর্ষক এ কর্মশালা পরিচালনা করেন ভারতের লেনোভোর কারিগরি সেবা বিভাগের প্রকৌশলী মাহবুপ খান। তিনি লেনোভোর পণ্য পরিচিতি, ইনস্টল প্রক্রিয়া, সিস্টেম রিকভার, লেনোভো পণ্যের সেবাসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার অংশগ্রহণকারী সকল সার্ভিস প্রকৌশলীকে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে লেনোভো বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক হাছান রিয়াজসহ অনেকেই উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি