ঢাকায় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস
সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞান মেলায় দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে ঢাকায় শিশু-কিশোরদের জন্য বিজ্ঞান কংগ্রেস ও ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর দক্ষ করে তুলতে আগামী২৪ ও ২৫ মে ঢাকায় এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজাস) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এর আযোজন করেছে। এ কংগ্রেসে জুনিয়র ও সিনিয়র বিভাগে খুদে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক নিবন্ধ, বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের মাধ্যমে নিজের ধারণা প্রকাশ করতে পারবে। কংগ্রেসের নানা আয়োজনের মধ্যে রয়েছে বিজ্ঞান নিবন্ধ, প্রকল্প উপস্থাপন, পোস্টার তৈরি ও প্রকল্প প্রদর্শন। বিজ্ঞান নিবন্ধে খুদে বিজ্ঞানী তার ধারণা কিংবা উদ্ভাবন একটি নিবন্ধ আকারে উপস্থাপন করবে। কংগ্রেসে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ৩০ জনকে নিয়ে প্রথম জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান আবাসিক ক্যাম্পের আয়োজন করা হবে। আগ্রহী খুদে বিজ্ঞানীদের প্রথমে তাদের পেপার, প্রকল্পের ধারণাপত্র কিংবা পোস্টারের ধারণা জমা দিতে হবে। জমাকৃত ধারণাগুলো বিবেচনা করে মোট ৩০০ জন খুদে বিজ্ঞানীকে কংগ্রেসে অংশগ্রহণের জন্য মনোনীত করা হবে। পেপার, প্রকল্প, পোস্টারের ধারণা পাঠানোর শেষ তারিখ ৫ মে। বিস্তারিত জানতে যোগাযোগ —ফোন: ০১৯১৩৯১৬৬৩১ ওয়েব: www.spsb.org/cscongress ঠিকানায়। —নিজস্ব প্রতিবেদক